ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়োগের ১০ দিনের মাথায় মৌলভীবাজারের এসপি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়োগের মাত্র ১০ দিনের মাথায় মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে তাকে দায়িত্বভার জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে হস্তান্তর করে ১৬ মে’র (শনিবার) মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। তবে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে ৯ মে পৃথক আদেশে ফেনী ও পঞ্চগড় জেলার দুই পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়। তাঁরা হলেন ফেনীর এসপি মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমান।

উল্লেখ্য, ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে বিতর্কের মধ্যে তিনজন এসপিকে অল্প সময়ের ব্যবধানে প্রত্যাহার করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিয়োগের ১০ দিনের মাথায় মৌলভীবাজারের এসপি প্রত্যাহার

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬