ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর শুরু হতে পারে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে এমন একটি সময়সূচি নিয়ে কাজ করছে, যেখানে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে পুরো পরীক্ষা কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত বিবেচনায় নিয়ে এ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, শিক্ষামন্ত্রীর ডিসেম্বরের মধ্যে পরীক্ষা আয়োজনের ঘোষণার সঙ্গে শিক্ষার্থীদের জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার দাবির সমন্বয় করেই ৩১ ডিসেম্বর পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারিজুড়ে তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

প্রাথমিক খসড়া অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারির মধ্যে লিখিত পরীক্ষা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপর ১ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হতে পারে। সম্ভাব্য রোজার ছুটি শুরুর আগেই পুরো পরীক্ষা শেষ করার বিষয়টি মাথায় রেখে এই সময়সূচি বিবেচনা করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আগামী দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

এদিকে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে এসএসসি ও সমমানের পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই আয়োজনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা কমবে এবং শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬