ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে  ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা নগরীর আলোকিত শিশু প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত সান্তাহারে ফল ব্যাবসায়ী সমিতির নতুন কমিটি গঠন জয়পুরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত  সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির ইসলামপুরে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা ১ মাসের কারাদণ্ড পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ ‘ভিত্তিহীন’ ধান কাটার মেশিন ভাড়ায় বাড়তি টাকা, ক্ষোভ কৃষকদের দূর্গম যমুনা চরের কাঁশবন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯.৮২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮৯.৮২ শতাংশ।

রবিবার (১০ মে) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ফলাফলের কপি তার কাছে হস্তান্তর করেন।

ফলাফল প্রকাশকালে ভাইস-চ্যান্সেলর উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত সময়ে ফল প্রকাশ সম্ভব হওয়ায় সংশ্লিষ্টদের প্রচেষ্টা প্রশংসনীয়। তিনি বলেন, সময়মতো পরীক্ষা গ্রহণ, দ্রুত ফল প্রকাশ এবং সনদ বিতরণই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, বর্তমানে এক বছর মেয়াদি কামিল পরীক্ষাও চলমান রয়েছে এবং এর ফলাফলও দ্রুত প্রকাশ করা হবে।

প্রো-ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ভবিষ্যতে আরও দ্রুত সময়ে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের মাধ্যমে সেশনজট শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা চলছে।

এবারের পরীক্ষায় প্রথম ও চূড়ান্ত বর্ষ মিলিয়ে মোট ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৩৭ হাজার ৬২২ জন উত্তীর্ণ হয়েছেন। প্রথম বর্ষে পাসের হার ৮৩.৫১ শতাংশ এবং চূড়ান্ত বর্ষে ৯৬.১২ শতাংশ।

সারা দেশের ১৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.result.iau.edu.bd) পাওয়া যাবে|

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯.৮২ শতাংশ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬