ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৫

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

দপ্তরের তথ্যমতে, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৬১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে দুইজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে।

সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৪৮৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ১৫০ জনের।

এছাড়া, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৫

সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬