পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য গৌরবের মুহূর্ত।
তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ দল আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্য অর্জন করবে।
উল্লেখ্য, এর আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট জয়ই এসেছিল পাকিস্তানের মাটিতে। এবার প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানকে হারানোর কৃতিত্ব অর্জন করলো টাইগাররা।
এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জয়ের নতুন ইতিহাসও গড়েছে বাংলাদেশ।
























