ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎকারী চক্রের দুই সদস্য আটক

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে অনলাইনে ফেসবুক আইডি ব্যবহার করে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জামালপুর জেলা পুলিশ।

মঙ্গলবার (১২ মে) জামালপুর সদর থানায় দায়েরকৃত সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।​

গ্রেফতারকৃত আসামীরা হলেন, গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়া উপজেলার দারিয়ারকুল এলাকার গোপাল রায়ের ছেলে বাঁধন রায় (২২) ও ময়মনসিংহ জেলার কোতোয়ালী উপজেলার মৃত নুর উদ্দিনের ছেলে মো: শরিফুল ইসলাম নিপু (৩৪)।​

পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটি বিভিন্ন জনপ্রিয় ব্যবসায়িক ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডির হুবহু নকল আইডি তৈরি করত। সেসব আইডি থেকে বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে, বিকাশ বা নগদের মাধ্যমে অগ্রিম টাকা গ্রহন করে পণ্য সরবরাহ না করে যোগাযোগ বন্ধ করে দিত।​

পুলিশ আরো জানান, শরিফুল ইসলাম নিপু একটি নগদ অফিসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে তিনি গ্রাহকদের অজান্তেই বিভিন্ন জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে অবৈধভাবে সিম উত্তোলন করতেন। পরবর্তীতে সেই সিমগুলো তিনি বাঁধন রায়ের কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠাতেন, যা দিয়ে ফেইক ফেসবুক আইডি খোলা ও আর্থিক লেনদেন করা হতো।​ পরে পুলিশ সাইবার সুরক্ষা আইনে মঙ্গলবার (১২ মে) রাত ৩ টার দিকে  ময়মনসিংহ থেকে নিপুকে এবং সকাল ৮ টার দিকে গোপালগঞ্জ থেকে বাঁধন রায়কে গ্রেফতার করে।​

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন,​ বর্তমান সময়ে সাইবার প্রতারণা একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছি, তবে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। অনলাইনে যেকোনো লেনদেনের ক্ষেত্রে অবশ্যই যাচাই-বাছাই করা প্রয়োজন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুকে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎকারী চক্রের দুই সদস্য আটক

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬