ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে সংঘর্ষ, আহত ১০

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন পরিষদের নবনির্মিত মার্কেটের দোকান বা পজিশন বরাদ্দকে কেন্দ্র করে চেয়ারম্যানপক্ষ ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার টেবুনিয়া বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে রয়েছেন— মো. রোকন (৩৭), মোবিন উদ্দিন (৪৫), সজিবুল ইসলাম মাহিম (১৭), ওসমান গনী (৫৫), মারুফ হাসান জয় (২৪), মো. রানা (৩৫), চেয়ারম্যান সমর্থক রানা (৪০), সাইফুল ইসলাম (২২), শফি (৪০) ও চেয়ারম্যানের ভাই মোহাম্মদ আলী (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, টেবুনিয়া বাজারে মালিগাছা ইউনিয়ন পরিষদের পুরোনো ভবন ভেঙে নতুন মার্কেট নির্মাণ করা হচ্ছে। শুরু থেকেই মার্কেটের নকশা প্রকাশ না করা, দোকানের পজিশন কমিয়ে দেওয়া, অতিরিক্ত টাকা আদায় এবং বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।

ব্যবসায়ীদের দাবি, মঙ্গলবার তারা নবনির্মিত মার্কেটে বরাদ্দ পাওয়া দোকানের আয়তন কমিয়ে দেওয়ার বিষয়টি জানতে পেরে চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলীর কাছে ব্যাখ্যা চান। এ সময় নকশা দেখাতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আহত ব্যবসায়ী ফরহাদ জামান রুবেল, মারুফ হাসান ও রানা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মার্কেট বরাদ্দে অনিয়মের প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, মার্কেট সংক্রান্ত কোনো প্রশ্ন তুললেই চেয়ারম্যানপক্ষ ভয়ভীতি ও হামলার আশ্রয় নেয়।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন মালিগাছা ইউপি চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী। তিনি বলেন, “একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। স্থানীয় সরকারের নিয়ম মেনেই মার্কেট নির্মাণ ও বরাদ্দ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।”

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবনায় মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে সংঘর্ষ, আহত ১০

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬