ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

রবিবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০৫ জনের।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহজনক হামে আরও ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। ফলে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫০৩ জন রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১ হাজার ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ১১৬ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬