ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আরও ৯ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাম শনাক্ত ও উপসর্গ ১,৪৩৫ জনের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৫:১০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরর কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ৩ জন নিশ্চিত হাম আক্রান্ত ছিল এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন শিশুই বরিশাল বিভাগের বাসিন্দা। আর সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন খুলনা বিভাগের এবং একজন সিলেট বিভাগের।

এছাড়া একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়েছে ৪৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৯১ শিশু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে আরও ৯ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাম শনাক্ত ও উপসর্গ ১,৪৩৫ জনের

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৫:১০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬