হামে আরও ৪ শিশুর মৃত্যু, উপসর্গে আক্রান্ত বাড়ছে
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে ১ হাজার ৯৬ জন শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তর-এর নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে।
এছাড়া সারাদেশে এ সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৪৯ শিশুর মৃত্যু হয়েছে।
গত একদিনে নতুন করে ৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ২৪ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত দেশে মোট ৩৯ হাজার ৩২৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ৫ হাজার ২১৮ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি জোরদার করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।





















