ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হামজনিত এবং বাকি চারজন উপসর্গ নিয়ে মারা গেছে।

সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২২০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫৮ শিশু। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে আরও ৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৩ জনে। পাশাপাশি সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৪৪২ জন।

তবে এই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৯ হাজার ১৮ জন রোগী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো এখন সবচেয়ে জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬