ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি আটজন উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া শিশুদের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের, দুইজন চট্টগ্রাম বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের।

একই সময়ে সারাদেশে ১ হাজার ১০৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৮৫ জন ঢাকা বিভাগের। এই সময়ে ৬৯৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ২৯০ জন ঢাকার বাসিন্দা।

বর্তমানে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭৬ জন, যার মধ্যে ১৫৭ জনই ঢাকা বিভাগের। তবে এ সময়ে ৯৩৫ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে বলে জানানো হয়েছে।

এর আগে রোববার থেকে সোমবারের মধ্যে আরও সাতজন শিশুর মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও উপসর্গ নিয়ে মোট ১৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

চলতি প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি শিশুর মধ্যে হামের লক্ষণ পাওয়া গেছে। এর মধ্যে ২ হাজার ৮৯৭ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে এবং ৯ হাজারের বেশি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি আরও জোরদার করা জরুরি। বিশেষ করে ঢাকা বিভাগে সংক্রমণ বেশি হওয়ায় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্যবিদরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬