ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে জিলা স্কুলে ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বিশ্বকাপের শেষ ষোলো: কবে, কখন, কার মুখোমুখি কে এত লোডশেডিং কেন? গ্যাস-কয়লা সংকটেই বাড়ছে বিদ্যুতের ভোগান্তি ইউরোপের পর তীব্র তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্র, বিদ্যুৎ গ্রিডে রেকর্ড চাপ রেকর্ডের পর রেকর্ড মেসির, পেলে-মারাদোনাকেও ছাড়িয়ে নতুন ইতিহাস কেন খামেনেইয়ের শেষকৃত্য এত দেরিতে? কোথায় ছিল দেহ? রক্তক্ষয়ী স্বাধীনতার ইতিহাসেই জন্ম আর্জেন্টিনার নীল-সাদা জার্সির যশোরে র‍্যাবের অভিযান, উদ্ধার বিরল প্রজাতির ২ তক্ষক বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি: তথ্যমন্ত্রী গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে

জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিনামূল্যে ইউনিফর্ম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বছরে একবার বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের মেয়াদে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশা করছেন। এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহ বাড়াবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা হয়েছে। আগামী বছরের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।

শিক্ষার মানোন্নয়নে ‘থ্রি সি’—কারিকুলাম, ক্লাসরুম ও কনসিসটেন্সি—এর ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার অবকাঠামো ও পরিবেশ উন্নয়নে কাজ করা হচ্ছে। বর্তমান কারিকুলামে ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি জানান, স্কুল পর্যায়ে পরিদর্শনে গিয়ে দেখা গেছে অনেক শিক্ষার্থীর পাঠ্যবইয়ের বিষয়বস্তু বুঝতে সমস্যা হচ্ছে।

এ কারণে কারিকুলাম পর্যালোচনা ও হালনাগাদের ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রাথমিক ও প্রি-প্রাইমারি পর্যায়ে খেলাভিত্তিক (প্লে-বেইজড) এবং গল্পভিত্তিক (স্টোরিটেলিং-বেইজড) শিক্ষা চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পায়।

তবে তিনি স্পষ্ট করে বলেন, এই নতুন শিক্ষাপদ্ধতি হঠাৎ করে চালু করা হবে না; বরং পাইলটিং, প্রশিক্ষণ ও ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে তা কার্যকর করা হবে।

এছাড়া প্রতিটি স্কুলে ৬-৭টি খেলাধুলা অন্তর্ভুক্ত করার বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ চলছে বলে জানান তিনি। পাশাপাশি নাচ, গান ও অভিনয়সহ সাংস্কৃতিক কার্যক্রম শেখাতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

শিক্ষকদের প্রশিক্ষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষকদের ১০ মাস মেয়াদি পিটিআই প্রশিক্ষণ থাকলেও বাস্তবে তার যথাযথ প্রয়োগ দেখা যায় না। তাই প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকর ও বাস্তবমুখী করার উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিনামূল্যে ইউনিফর্ম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬