ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপের পর তীব্র তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্র, বিদ্যুৎ গ্রিডে রেকর্ড চাপ রেকর্ডের পর রেকর্ড মেসির, পেলে-মারাদোনাকেও ছাড়িয়ে নতুন ইতিহাস কেন খামেনেইয়ের শেষকৃত্য এত দেরিতে? কোথায় ছিল দেহ? রক্তক্ষয়ী স্বাধীনতার ইতিহাসেই জন্ম আর্জেন্টিনার নীল-সাদা জার্সির যশোরে র‍্যাবের অভিযান, উদ্ধার বিরল প্রজাতির ২ তক্ষক বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি: তথ্যমন্ত্রী গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে তিন সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ভেনেজুয়ালায় ভূমিকম্প: ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে ৮ দিন বেঁচে ছিলেন হারনান বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর!

রেকর্ডের পর রেকর্ড মেসির, পেলে-মারাদোনাকেও ছাড়িয়ে নতুন ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাবো ভার্দের বিপক্ষে মাঠে নেমে একের পর এক রেকর্ড গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। গোল করার পাশাপাশি একাধিক ঐতিহাসিক কীর্তি গড়ে ফুটবল ইতিহাসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই মহাতারকা।

ম্যাচের ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের দূরপাল্লার পাস ধরে নিখুঁত ফিনিশে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এটি ছিল চলতি বিশ্বকাপে তাঁর সপ্তম গোল। এর মাধ্যমে টানা দুই বিশ্বকাপে অন্তত সাতটি করে গোল করার বিরল কীর্তি গড়েন তিনি, যা বিশ্ব ফুটবলে প্রথম।

এই গোলের পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ২০-এ। একই সঙ্গে বিশ্বকাপের নকআউট পর্বে তাঁর গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান পৌঁছায় ১২-তে—ছয়টি গোল এবং ছয়টি অ্যাসিস্ট। গত ছয় দশকে বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ফুটবলারের এত বেশি গোলে সরাসরি অবদান রাখার নজির নেই। এ ক্ষেত্রে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিল কিংবদন্তি পেলে ও ফ্রান্সের কিলিয়ান এমবাপেকে।

আরেকটি গুরুত্বপূর্ণ রেকর্ডও নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে সতীর্থদের দিয়ে সর্বোচ্চ গোল করানোর তালিকায় তিনি ছাড়িয়ে গেছেন দিয়েগো মারাদোনাকে। কাবো ভার্দে ম্যাচের পর মেসির অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ৯-এ, যেখানে মারাদোনার ছিল ৮টি।

এছাড়া বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়েছেন মেসি। নকআউট পর্বে টানা পাঁচ ম্যাচে গোল করার রেকর্ডও এখন তাঁর দখলে, যা বিশ্বকাপ ইতিহাসে আর কোনো ফুটবলারের নেই।

৩৫ বছর বয়সের পর বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও এখন মেসির। একই সঙ্গে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও তিনি শীর্ষে রয়েছেন।

বিশ্বকাপে সবচেয়ে বেশি দেশের বিপক্ষে গোল করার নজিরও এখন তাঁর দখলে। কাবো ভার্দের বিপক্ষে গোল করার মাধ্যমে বিশ্বকাপে ১৪টি ভিন্ন দেশের বিপক্ষে জাল খুঁজে পেয়েছেন মেসি, যা নতুন রেকর্ড।

এদিন বিশ্বকাপে নিজের ৩০তম ম্যাচও খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপের ইতিহাসে আর কোনো ফুটবলার এত বেশি ম্যাচ খেলেননি।

এখন মেসির সামনে রয়েছে আরও একটি ঐতিহাসিক মাইলফলক। ১৯৩০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার গিয়ের্মো স্টাবিলে এক আসরে আট গোল করেছিলেন। চলতি বিশ্বকাপে আর একটি গোল করতে পারলেই প্রায় এক শতাব্দী পুরোনো সেই রেকর্ডে ভাগ বসাবেন লিওনেল মেসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রেকর্ডের পর রেকর্ড মেসির, পেলে-মারাদোনাকেও ছাড়িয়ে নতুন ইতিহাস

সংবাদ প্রকাশের সময় : ১১:১৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬