নববর্ষে চমক—নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টে এলো OPPO A6
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
বাংলা নববর্ষকে কেন্দ্র করে নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড OPPO। জনপ্রিয় স্মার্টফোন সিরিজের ডিভাইস OPPO A6 এখন বাজারে পাওয়া যাচ্ছে নতুন ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে।
ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সংস্করণটি ব্যবহারকারীদের জন্য আরও বেশি স্টোরেজ ও উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে। নববর্ষ উপলক্ষে এই উন্মোচনকে বিশেষ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। পাশাপাশি আইপি৬৯ রেটিং থাকায় পানি ও ধুলা থেকে অতিরিক্ত সুরক্ষা পাওয়া যাবে।
গেমিং ও ভারী ব্যবহারের সময় তাপ নিয়ন্ত্রণে রয়েছে উন্নত কুলিং সিস্টেম, যা স্মার্টফোনকে স্থিতিশীল পারফরম্যান্স দিতে সাহায্য করে। এছাড়া রিভার্স ওয়্যার্ড চার্জিং সুবিধার মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করাও সম্ভব।
বাংলাদেশে OPPO-এর এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, নববর্ষ উপলক্ষে নতুন ভ্যারিয়েন্টটি ব্যবহারকারীদের পরিবর্তিত চাহিদা পূরণে সহায়ক হবে এবং দৈনন্দিন ব্যবহারে আরও নির্ভরযোগ্য অভিজ্ঞতা দেবে।
উৎসব উপলক্ষে ক্রেতারা ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ২ বছরের ওয়ারেন্টি এবং বিভিন্ন গিফট অফারও পাবেন। পাশাপাশি কিস্তি সুবিধায় (EMI) কেনার সুযোগও থাকছে।
নতুন ভ্যারিয়েন্টটির দাম নির্ধারণ করা হয়েছে ২৯,৯৯৯ টাকা।



























