ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লটারি মেধা নির্ধারণ করে না : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্কুলে লটারি পদ্ধতির মাধ্যমে ভর্তি নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ-এর অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্কুলে লটারি পদ্ধতিতে কতজন নির্বাচিত হয় এবং কতজন ‘পক্ষপাতের মাধ্যমে’ সুযোগ পায়—এ বিষয়ে তার কাছে তথ্য রয়েছে। তিনি দাবি করেন, লটারি মেধা নির্ধারণ করে না।

তিনি আরও বলেন, লটারি পদ্ধতি নিয়ে তাকে উদ্দেশ্য করে নানা সমালোচনা হচ্ছে। কেউ বলছে এটি ধনী-গরিব বৈষম্য বাড়ায়, আবার কেউ বলছে কমায়—তবে তার মতে লটারি কোনোভাবেই মেধা বা বৈষম্যের প্রকৃত সমাধান নয়।

এ সময় তিনি কোচিং সেন্টার সংস্কৃতি নিয়েও সমালোচনা করেন। মন্ত্রী বলেন, কোচিং সেন্টার গড়ে ওঠার মূল কারণ শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। তাই আগে শিক্ষকদের যথাযথভাবে প্রশিক্ষিত করা জরুরি।

তিনি বলেন, আগামী দিনের মূল অগ্রাধিকার হবে শিক্ষকরা কী শেখাবেন এবং কীভাবে শেখাবেন—তা নিশ্চিত করা, যাতে শিক্ষার মান উন্নত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লটারি মেধা নির্ধারণ করে না : শিক্ষামন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬