সংবাদ শিরোনাম ::
হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ১৪ মে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১২ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে—তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ ক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত নিবন্ধনকারীদের তথ্য চূড়ান্ত তালিকায় যুক্ত হবে।
ইসির সময়সূচি অনুযায়ী, আগামী ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ভুল সংশোধন বা স্থানান্তরের জন্য আবেদন করা যাবে ৩ মে পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৬ মে।
সব প্রক্রিয়া শেষে ১৪ মে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
























