হামের উপসর্গ নিয়ে চার শিশু হাসপাতালের আইসোলেশনে
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চার শিশু ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া শুরু হচ্ছে। এই চার শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে।
এছাড়া গত এক মাসে জেলার বিভিন্ন হাসাপালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি হয়। তারা সবাই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসকরা বলছেন, শিশুর শরীরে হামের উপসর্গ শরীরে দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রæত হাসপাতালে নিয়ে আসতে। এদিকে শিশুদের হামের সংক্রমণ থেকে সবাইকে সচেতন করতে বাগেরহাট জেলাব্যাপী মাইকিং ও লিফলেট বিতরণ করে প্রচারাভিযান শুরু করেছে ছাত্রদল।
বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, বাগেরহাট জেলা হাসপাতালে বৃহস্পতিবার সকালে হামের উপসর্গ নিয়ে চার শিশুকে ভর্তি করা হয়েছে।
ছয় মাস থেকে দেড় বছর বয়সী এই চার শিশুর শরীরে হামের উপসর্গ রয়েছে। এসব শিশুদের জ্বর ও শরীরে র্যাশ দেখা যাচ্ছে। এসব শিশুদের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত¡ গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে। শিশুর শরীরে হামের উপসর্গ শরীরে দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন এই চিকিৎসক। এছাড়াও গত এক মাসে জেলার বিভিন্ন হাসাপালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৩৪ শিশুর সবাই সুস্থ্য হবার বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
প্রচারাভিযানে থাকা বাগেরহাট জেলা ছাত্রদল দুই নেতা শেখ আল মামুন ও আল ইমরান জানান, দেশের বিভিন্ন জেলায় হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই অবস্থায় জেলা ছাত্রদলের প্রতিটি ইউনিট বৃহস্পতিবার থেকে জেলাব্যাপী প্রচারাভিযান শুরু করেছে। হামের সংক্রমণ থেকে সবাইকে সচেতন করতে ছাত্রদলের নেতাকর্মীরা জেলা সদরসহ সব উপজেলায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

















