ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা

একের পর এক পদত্যাগ, তবু পদ ছাড়তে নারাজ আমিনুল

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাম্প্রতিক গন্ডগোলের মধ্যেই একের পর এক কর্মকর্তার পদত্যাগ প্রকাশ্যে এসেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অংশ না নেওয়া নিয়ে শুরু হওয়া উত্তেজনার পর বোর্ডের অনেক পরিচালক ক্ষুব্ধ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবুও সভাপতি আমিনুল ইসলাম পদ ছাড়তে নারাজ।

রবিবার (৫ এপ্রিল) পাওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি সানিয়ান তানিম, মেহরাব আলম, ফাইজুর রহমান এবং মঞ্জুরুল আলম পদত্যাগ করেছেন। এর আগে ইয়াসির মহম্মদ ও ফয়সাল আশিক পদ থেকে সরেছিলেন। মিডিয়া কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন আমজাদ হুসেন, আর ডেভেলপমেন্ট কমিটির প্রধান ইশতিয়াক সাদিকও একই কারণে পদ ছাড়েন। এখন পর্যন্ত ছ’জন পরিচালক পদত্যাগ করেছেন।

পদত্যাগের চাপ থাকলেও আমিনুল সাংবাদিকদের জানিয়েছেন, “আমি শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব এবং সকলের পরে পদত্যাগ করব। আমাদের দল দায়বদ্ধ এবং সৎ। আমরা দল হিসাবে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে উন্নত করতে চাই। একদিনও আমরা কাজ করতে পারিনি কারণ বাহ্যিক কিছু শক্তি আমাদের কাজকে বাধাগ্রস্ত করেছে। আপনাদের উচিত আমাদের সমর্থন করা।”

এদিকে, জাতীয় ক্রীড়া সংসদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে সম্ভাব্য অনিয়ম তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান, জানিয়েছেন, অবাধ ও মুক্ত নির্বাচন করতে সংবিধান সংশোধনের প্রয়োজন।

বর্তমানে বোর্ডের অভ্যন্তরে মতবৈষম্য এবং পদত্যাগের ধারা ক্রমেই প্রকাশ পাচ্ছে, আর পরবর্তী প্রেসিডেন্টের দৌড়ে রয়েছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একের পর এক পদত্যাগ, তবু পদ ছাড়তে নারাজ আমিনুল

সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬