ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তারেক রহমানের মালয়েশিয়া সফরে যা যা হলো

জয়নাল আবেদিন
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ, হালাল শিল্প, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং কৌশলগত খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

সফরে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিয়োগ, দ্রুত শ্রমবাজার খুলে দেওয়া এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হয়। পাশাপাশি মধ্যস্বত্বভোগী কমিয়ে স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার ওপর দুই পক্ষ একমত হয়।

সোমবার (২২ জুন) যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা এগিয়ে নেওয়ার পাশাপাশি ২০২৭ সালের মধ্যে একটি আধুনিক ও বিস্তৃত চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে কাজ করবে।

এছাড়া বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপি (RCEP)-তে যোগদানের আগ্রহ প্রকাশ করে, যা মালয়েশিয়া সমর্থন জানিয়েছে।

সফরে হালাল শিল্প ও ইসলামি অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশ যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়। হালাল সনদ, গবেষণা, প্রশিক্ষণ, নিয়ন্ত্রক কাঠামো ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

আলোচনায় ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, ফিনটেক, জ্বালানি, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, প্রতিরক্ষা ও শিক্ষা খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়।

বাংলাদেশ রোহিঙ্গা সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করে।

দুই দেশের যৌথ বিবৃতিতে শ্রম সহযোগিতা, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন ও আঞ্চলিক নিরাপত্তাসহ মোট ৩৩টি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সফর শেষে দুই দেশ নিয়মিত দ্বিপাক্ষিক সংলাপ ও যৌথ কমিশন সভা পুনরায় শুরু করার বিষয়ে সম্মত হয়েছে, যা ভবিষ্যতে সম্পর্ক আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তারেক রহমানের মালয়েশিয়া সফরে যা যা হলো

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬