ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

‘মাস্টারমাইন্ড’ জিয়াউল! গুমের মামলায় বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের শাসনামলে গুম করে শতাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালের এক নম্বর বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের দাবি অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত র‍্যাবে দায়িত্ব পালনকালে দেশে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে কাজ করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। প্রসিকিউশন জানায়, এই সময়ে শতাধিক মানুষকে গুম করে হত্যা করার প্রমাণ মিলেছে।

মানবতাবিরোধী অপরাধে তার বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ দাখিল করা হয়েছে।

জিয়াউলের পক্ষে আইনজীবীরা আদালতে দাবি করেন, কোনো গুম বা হত্যার সঙ্গে তাদের মক্কেল জড়িত নন। টঙ্গীতে সজল হত্যা ও বিডিআর সদস্য নজরুল ইসলামকে হত্যার অভিযোগকে “অসত্য” উল্লেখ করে তারা বলেন, সুন্দরবনে বনদস্যু হত্যার ঘটনাকেও সাজানো “ক্রসফায়ারের নাটক” হিসেবে চিত্রিত করা হয়েছে—যা বাস্তবতার সঙ্গে মিল নেই।

রাষ্ট্রপক্ষের দাবি, ঘটনাগুলোর সময়ে রাষ্ট্রীয় প্রভাবের কারণে তদন্ত রিপোর্টে প্রকৃত তথ্য আড়াল করা হয়েছিল। বর্তমান সাক্ষ্য-জবানবন্দিতে “সত্য উদঘাটিত” হয়েছে বলে তাদের বক্তব্য।

অভিযোগ গঠনের পর মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাবাহিনীপ্রধান ইকবাল করিম ভুইয়া। ইতোমধ্যে তদন্ত কর্মকর্তার কাছে তিনি জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘মাস্টারমাইন্ড’ জিয়াউল! গুমের মামলায় বিচার শুরু

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬