ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি ভোট নভেম্বরে হচ্ছে না? পরীক্ষা-রমজানে অনিশ্চিত স্থানীয় নির্বাচন ফ্যাটি লিভার থাকলে দুধ-চা কি নিরাপদ? যেভাবে পান করলে ক্ষতি কম চোখের সামনে কালো বা ধূসর ছায়া? যে রেটিনার রোগের লক্ষণ হতে পারে রাতে আলো জ্বালিয়ে ঘুম! হৃদ্‌স্বাস্থ্যে কতটা প্রভাব পড়ে? মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন?

আচমকা সমুদ্রে পড়ে যান জুবিন, আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফের ভারতীয় বিনোদুনিয়ায় আছড়ে পড়ল দুঃসংবাদ! বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানেই রহস্যমৃত্যু গায়কের।

মৃত্যুকালে জুবিন গর্গের বয়স হয়েছিল ৫২। বলিউড মাধ্যম সূত্রে খবর, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে প্যারাগ্লাইডিং করতে যান তিনি। ঠিক সেসময়েই বিপত্তি ঘটে!

জানা গেছে, প্যারাগ্লাইডিং করার সময়ে আচমকাই সমুদ্রের মধ্যে পড়ে যান জুবিন। অনেকটা সময় অচৈতন্য অবস্থাতেই সমুদ্রের জলে ভেসেছিলেন। খবর পেয়েই, সিঙ্গাপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন গর্গ।

প্রসঙ্গত, জন্মসূত্রে অসমের হলেও বলিউডে বেশ পরিচিত নাম জুবিন। গান গেয়েছেন ‘ফিজা’, ‘গ্যাংস্টার’, ‘রাজ’, ‘থ্রিডি’, ‘কৃষ থ্রি’র মতো সিনেমায়। বাংলা চলচ্চিত্রেও একাধিক গান গেয়েছেন তিনি। রংবাজ, খিলাড়ি, খোকা ৪২০-এর মতো সিনেমায় দিয়েছেন কণ্ঠ। অসমিয়া ছবিতে গানের পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। তবে বছরখানেক ধরেই শরীর ভালো যাচ্ছিল না জুবিনের।

গায়কের ঘনিষ্ঠমহলও একাধিকবার তার বিরুদ্ধে অত্যাধিক মদ্যপানের অভিযোগ তুলেছে। যার জেরে তার একাধিক শো-ও বাতিল সাম্প্রতিক অতীতে। একসময়ে যে গায়কের কণ্ঠে ‘ইয়া আলি…’ শুনে গোটা দেশে ঝড় উঠেছিল, সেই গায়কের এহেন অনিয়ন্ত্রিত জীবনযাপন অনুরাগীদের অনেকেই মেনে নিতে পারেননি।

অসমের জোড়হাটে জুবিনের আদিবাড়ি। অহমিয়া, হিন্দি-বাংলা মিলিয়ে প্রায় ৩৮ হাজার গান রেকর্ড করেছেন তিনি। তিন দশকের কেরিয়ারে ৪০টি ভিন্ন ভাষায় গান গাওয়ার রেকর্ডও রয়েছে তাঁর।

উল্লেখ্য, একাধিকবার নানা কর্মকাণ্ডের জেরে বিতর্কেও জড়িয়েছিলেন জুবিন গর্গ। তবুও গায়ক হিসেবে শ্রোতামহলে তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাঁর মর্মান্তিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সঙ্গীতজগৎ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আচমকা সমুদ্রে পড়ে যান জুবিন, আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫