ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে নিয়োগ ২ হাজার এএসআই, এইচএসসি পাসে আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) পদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমবারের মতো এসব পদের মধ্যে দুই হাজার পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে।

আর বাকি দুই হাজার এএসআই আসবেন পদোন্নতির মাধ্যমে। বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

পুলিশ মহাপরিদর্শক বলেন, চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক হবে পদোন্নতি এবং বাকি অর্ধেক হবে সরাসরি নিয়োগের মাধ্যমে। সেই বিষয়ে আজ আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এসেছিলাম। এসব এএসআই পদে শিক্ষাগত যোগ্যতা হবে সর্বনিম্ন এইচএসসি পাস।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচনের আগে নিয়োগ ২ হাজার এএসআই, এইচএসসি পাসে আবেদন

সংবাদ প্রকাশের সময় : ০৪:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫