ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি মুক্ত বুদ্ধিচর্চাই শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি: তথ্যমন্ত্রী শয্যা সঙ্কট, হাসপাতালের বারান্দায় চলছে চিকিৎসা প্রতিশোধ নয়, জাতীয় ঐক্য গড়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী যশোরে জিলা স্কুলে ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এত লোডশেডিং কেন? গ্যাস-কয়লা সংকটেই বাড়ছে বিদ্যুতের ভোগান্তি ইউরোপের পর তীব্র তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্র, বিদ্যুৎ গ্রিডে রেকর্ড চাপ রেকর্ডের পর রেকর্ড মেসির, পেলে-মারাদোনাকেও ছাড়িয়ে নতুন ইতিহাস কেন খামেনেইয়ের শেষকৃত্য এত দেরিতে? কোথায় ছিল দেহ?

৩১ বছরে ‘মজলুমের কন্ঠ’

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ৩০ পেরিয়ে ৩১ বছরে পদার্পন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, কেক কাটাসহ ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ৩১ বর্ষে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। বহুল প্রচারিত এই মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক মিলন মেলায় পরিণত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।

দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে মজলুমের কণ্ঠকে শুভেচ্ছা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী ইমাম তপন, টাঙ্গাইল প্রেসক্লারেব সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

শেষে ৩১ বর্ষে পদার্পণ উপলক্ষে ৩১ পাউন্ডের কেক কাটেন অতিথিরা। এর আগে মজলুমের কণ্ঠের সম্পাদক জাফর আহমেদের নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে অতিথিরা মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানির স্মৃতিচারণ করেন এবং তার আদর্শে প্রতিষ্ঠিত পত্রিকাটিতে যে সকল সাংবাদিকরা দায়িত্ব পালন করছেন তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।

সভায় অতিথিরা পাঠক প্রিয় দৈনিক মজলুমের কন্ঠের ৩১ বর্ষে পদার্পনকে স্বাগত জানিয়ে এবং সেই সাথে পত্রিকাটির আরও সফলতা কামনা করেন। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানির স্মৃতিচারণ করেন এবং তার আদর্শে প্রতিষ্ঠিত পত্রিকাটিতে যে সকল সাংবাদিকরা দায়িত্ব পালন করছেন তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩১ বছরে ‘মজলুমের কন্ঠ’

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫