ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

৯ ব্যাংকের কোটি টাকার বেশি চেক ক্লিয়ারেন্স বন্ধ

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস আলমের মালিকানাধীন ব্যাংকসহ নয়টি ব্যাংকের ইস্যু করা ১ কোটি বা তার বেশি টাকার চেক ক্লিয়ারেন্স বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে এসব ব্যাংকের চলতি হিসাবে টাকা না থাকলেও অন্যান্য ব্যাংকের মাধ্যমে চেক ক্লিয়ারিংয়ের অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এই সুবিধার ফলে বিভিন্ন মাধ্যমে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ গত সোমবার রাতে সব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিকভাবে এই নির্দেশনা দিয়েছে।

বর্তমানে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ৮ ব্যাংকসহ ৯ ব্যাংক চরম আর্থিক সংকটের মুখে। এসব ব্যাংক দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সিআরআর এবং এসএলআর বজায় রাখতে পারছে না।

ব্যাংকগুলোর চলতি হিসাবেও বড় ধরনের ঘাটতি আছে। এসব ব্যাংক আমানতের চেয়ে বেশি ঋণ দেয়ায় চলতি হিসাবের ঘাটতি আরো বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চেক ক্লিয়ারেন্স বন্ধ রাখা নয় ব্যাংক হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৯ ব্যাংকের কোটি টাকার বেশি চেক ক্লিয়ারেন্স বন্ধ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪