ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

১৫ আগস্ট নিয়ে ভিডিও বার্তায় যা বললেন জয়

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ১৫ আগস্ট উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন । রোববার( ১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তাটি দেন জয় ।

ভিডিও বার্তায় জয় বলেন, ‘ আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নম্বর বাসা পুড়িয়ে ফেলা হয়েছে । যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় । আমার পুরো পরিবারকে হত্যা করা হয় । যে বাসায় ৭৫ খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি । যে বাসা এতদিন উনার( বঙ্গবন্ধুর) মিউজিয়াম ছিল । সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে ।’

তিনি বলেন, ‘ বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না । বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা । বঙ্গবন্ধু না হলে আজ আমরা বাংলাদেশ হতাম না । আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম । সামনে ১৫ আগস্ট । সেই কালরাত, যেই রাতে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয় ।’

সজীব ওয়াজেদ বলেন, ‘ আমার আহ্বান, বাঙালি জাতির কাছে । আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন । আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন । এই যে বাংলাদেশে বাস করছেন এবং এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে । ১৫ আগস্ট আপনাদের প্রতি আহ্বান, শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন । দোয়া করবেন, বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য, আমার পরিবারের জন্য । এই হলো আপনাদের প্রতি আমার আহ্বান ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৫ আগস্ট নিয়ে ভিডিও বার্তায় যা বললেন জয়

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪