ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

হিলি দিয়ে আসবে ১৩৮০ টন পাট বীজ

দিনাজপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেড় বছর বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৩৮০ মেট্রিকটন পাট বীজ আমদানির অনুমতি পেয়েছেন ৫৬ জন আমদানিকারক। আমদানিকৃত পাট বীজগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

বুধবার (৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী।

তিনি বলেন, হিলি স্থলবন্দরের দিয়ে ১৩৮০ মেট্রিকটন পাট বীজ আমদানির ইমপোর্ট পারমিশন (আইপি) অনুমোদন পেয়েছেন ৫৬ জন আমদানিকারক।

হিলি কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট জানান, দেশে চাহিদা থাকায় ভারত থেকে বিভিন্ন জাতের পাট বীজ আমদানির অনুমতি পেয়েছেন আমদানিকারকরা। সকল প্রক্রিয়া শেষে দুই একদিনের মধ্য ভারত থেকে পাট বীজ আমদানি শুরু হবে। তবে দীর্ঘ সময়ে পাট বীজ আমদানি বন্ধ ছিল। সর্বশেষ ২০২২ সালের ১৩ মার্চ এই বন্দর দিয়ে আমদানি শুরু হয় পাট বীজ।

হিলি পানামা পোর্ট এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন,বন্দর দিয়ে অন্যান্য পণ্যের পাশাপাশি নতুন করে পাট বীজ আমদানি শুরু হলে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে,তেমনি বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের দৈনন্দিন আয়ও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হিলি দিয়ে আসবে ১৩৮০ টন পাট বীজ

সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪