ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনার সাথে গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে হত্যা মামলা করা হয়।সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় মামলাটি করা হয়। এ মামলায় গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পার নামও রয়েছে।

পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন জানান, গ্রেপ্তার এড়াতে তিনি সম্বন্ধীর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ আসনের টানা চারবারের এমপি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। এছাড়া বাংলাদেশের শীর্ষ করদাতা তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১০:১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪