ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ১০১ টাকায় পুলিশ কনষ্টেবল পদে চাকরি পেলেন ৩২ জন

লক্ষ্মীপুর:
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোনো ঘুষ, তদবির কিংবা হয়রানি ছাড়াই  সরকারী মাত্র ১০১ টাকা ফি তে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লক্ষ্মীপুরে ৩২ নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩০ জন পুরুষ ও ২ নারী রোববার (১৭ মে) রাতে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মো: আবু তারেক।

জেলা পুলিশ সূত্র জানায়, মৌখিক পরীক্ষায় অংশ শেষে ব্যবহারিক পরীক্ষায় ৪৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে ৩২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৫ জনকে। ফলাফল ঘোষণাকালে পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক বলেন, নিজ নিজ অবস্থান থেকে সবাই যদি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

ঘুষ ছাড়া নিয়োগ দেয়া সম্ভব, আমরা সেটিই প্রমাণ করেছি। যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই মেধাবী। আশা করি, তারা সততার ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।

জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসের ১৮ তারিখে পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রম শুরু হয়। এ সময় মোট ১ হাজার আবেদন জমা পড়ে। পরে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ৩২ জনকে নিয়োগ দেয়া হয়। ফলাফল ঘোষণার অনুষ্ঠানে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, নিয়োগ বোর্ডের সদস্য ফেনী অতিরিক্ত পুলিশ সুপার সাইদ্রু রহমান, খাগড়াছড়ি সদর সার্কেল কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপারসহ অন্যান্য অতিথিবৃন্দ উত্তীর্ণ ৩২ জন এবং অপেক্ষমাণ ৫ জনের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে ১০১ টাকায় পুলিশ কনষ্টেবল পদে চাকরি পেলেন ৩২ জন

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬