সংবাদ শিরোনাম ::
রাশেদ খান মেনন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিএমপির পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) তাকে আদালতে হাজির করা হবে।
ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী ছিলেন। এরপর সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ছাত্র আন্দোলনকে কেন্দ্র ছাত্র-জনতা হত্যা ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়।

















