সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় ১৫৮ অবৈধ অভিবাসী আটক
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে
বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ১৫৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (১৬ মার্চ) ভোরে অপি পিন্টু নামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পেরাক বার্চাম ফ্ল্যাটে অভিযানের সময় ৩৫৮ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। পারমিট ছাড়া মালয়েশিয়ায় বসবাস করায় এ সময় ১৫৮ জনকে আটক করা হয়। পেরাক রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর, মেওর হিজবুল্লাহ মেওর আবদ মালিক এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।
আটকরা ইন্দোনেশিয়া, নেপাল, মায়ানমার, বাংলাদেশ, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামের নাগরিক। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।


























