ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাসপোর্ট অধিদপ্তরের নতুন দায়িত্বে মেজর জেনারেল আলীমুল আমীন মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা কর্মস্থলে অনুপস্থিত, সাবেক এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত অভয়নগরে বাহারুল হত্যা মামলায় রমজান গ্রেপ্তার, অস্ত্র-গুলিসহ আটক শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত ডেঙ্গুর দাপট কমছেই না, একদিনে ছয় মৃত্যু রাজশাহীতে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন ২৭ সেপ্টেম্বর, চলবে ২৮ তারিখ পর্যন্ত রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে টিন ও নগদ সহায়তা বিএনপি নেতা ফারুক হত্যা মামলা: ৩ আসামির মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন দক্ষিণাঞ্চলে বাসভাড়া বাড়ছে, জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা যাত্রীদের পকেটে

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের বাটার মোড় ও পাঁচুর মোড় এলাকায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং নিয়মবহির্ভূতভাবে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত তিনটি ফার্মেসিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে ওষুধ প্রশাসনের পরিদর্শক তোফায়েল আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন বলেন, ওষুধ বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬