ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভয়নগরে বাহারুল হত্যা মামলায় রমজান গ্রেপ্তার, অস্ত্র-গুলিসহ আটক শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত ডেঙ্গুর দাপট কমছেই না, একদিনে ছয় মৃত্যু রাজশাহীতে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন ২৭ সেপ্টেম্বর, চলবে ২৮ তারিখ পর্যন্ত রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে টিন ও নগদ সহায়তা বিএনপি নেতা ফারুক হত্যা মামলা: ৩ আসামির মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন দক্ষিণাঞ্চলে বাসভাড়া বাড়ছে, জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা যাত্রীদের পকেটে হামে আরও ৬ জনের মৃত্যু, সন্দেহজনক রোগী শনাক্ত ১,২২১ কোভিড প্রকল্পে ১২ কোটি টাকা আত্মসাত, জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘শুধরে নাও, নইলে পুরো দেশ ধ্বংস হতে পারে’

শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে অসাধু শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার হওয়া ২৩টি বন্য টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাখিগুলো উন্মুক্ত আকাশে ছেড়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।

অভিযানের আগেই পালিয়ে যায় শিকারিরা

ইউএনও মারুফ আফজাল রাজন জানান, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে সুভাগ উচ্চ বিদ্যালয়ের পাশে ফাঁদ পেতে টিয়া পাখি ধরার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বন বিভাগের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।

তবে কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ২৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়। উদ্ধার করা পাখিগুলো সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।

অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

ইউএনও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাখি শিকারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাখি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, বন কর্মকর্তা নাইমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলমসহ উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬