হামে আরও ৬ জনের মৃত্যু, সন্দেহজনক রোগী শনাক্ত ১,২২১

- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
হাম উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২২১ জন। এ ছাড়া নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৪ জন।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্তের তথ্য নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬২ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০১ জন।
এ সময় পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময় পর্যন্ত হাসপাতালে ভর্তি সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন রোগী।





















