ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর্মস্থলে অনুপস্থিত, সাবেক এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত অভয়নগরে বাহারুল হত্যা মামলায় রমজান গ্রেপ্তার, অস্ত্র-গুলিসহ আটক শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত ডেঙ্গুর দাপট কমছেই না, একদিনে ছয় মৃত্যু রাজশাহীতে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন ২৭ সেপ্টেম্বর, চলবে ২৮ তারিখ পর্যন্ত রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে টিন ও নগদ সহায়তা বিএনপি নেতা ফারুক হত্যা মামলা: ৩ আসামির মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন দক্ষিণাঞ্চলে বাসভাড়া বাড়ছে, জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা যাত্রীদের পকেটে হামে আরও ৬ জনের মৃত্যু, সন্দেহজনক রোগী শনাক্ত ১,২২১ কোভিড প্রকল্পে ১২ কোটি টাকা আত্মসাত, জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা

অভয়নগরে বাহারুল হত্যা মামলায় রমজান গ্রেপ্তার, অস্ত্র-গুলিসহ আটক

​ শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক হত্যা মামলার আসামি মো. রমজানকে (২০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও অভয়নগর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার রমজান খুলনার ফুলতলা উপজেলার দিহি গ্রামের বাসিন্দা মো. মিনারুলের ছেলে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পুলিশের মুখপাত্র জানান, গত ৭ সেপ্টেম্বর অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামের রশিদ মোড়ের একটি বাগানে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে বাহারুল মল্লিক নিহত হন। এ ঘটনায় অভয়নগর থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে পুলিশ মামলাটির তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মো. আশরাফুল আশাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর রমজানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রমজানের দেওয়া তথ্য অনুযায়ী দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পুলিশের মুখপাত্র বলেন, পারিবারিক জায়গা-জমি নিয়ে বিরোধের জেরেই মূলত বাহারুল মল্লিককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ মো. মুন্না বিশ্বাস উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অভয়নগরে বাহারুল হত্যা মামলায় রমজান গ্রেপ্তার, অস্ত্র-গুলিসহ আটক

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬