ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন? কংগ্রেস নেতাদের গণহত্যা! ১৩ বছর পর ১০ মাওবাদী নেতার মৃত্যুদণ্ড গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার ওসি দাউদ হোসেন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

কংগ্রেস নেতাদের গণহত্যা! ১৩ বছর পর ১০ মাওবাদী নেতার মৃত্যুদণ্ড

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছত্তিশগড়ের ঝিরাম উপত্যকায় ২০১৩ সালের ভয়াবহ মাওবাদী হামলার ঘটনায় ১৩ বছর পর রায় ঘোষণা করেছে এনআইএর বিশেষ আদালত। মামলায় ১০ মাওবাদী নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওই হামলায় তৎকালীন ছত্তিশগড় প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বসহ মোট ২৯ জন নিহত হন।

কংগ্রেস নেতাদের কনভয়ে অতর্কিত হামলা

২০১৩ সালের ২৫ মে। বস্তার জেলার দরভা থানার অন্তর্গত ঝিরাম উপত্যকার একটি জাতীয় সড়কে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলা চালায় মাওবাদীরা।

অভিযোগ অনুযায়ী, অতর্কিতে হামলা চালিয়ে কনভয়ের একাধিক নেতাকে গাড়ি থেকে বের করে গুলি করা হয়। এতে ঘটনাস্থলে ব্যাপক প্রাণহানি ঘটে। হামলার পর কার্যত ছত্তিশগড় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বিপর্যস্ত হয়ে পড়ে।

নিহতদের তালিকায় শীর্ষ কংগ্রেস নেতারা

ঝিরাম হামলায় নিহতদের মধ্যে ছিলেন তৎকালীন ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দ কুমার প্যাটেল, তাঁর ছেলে দীনেশ প্যাটেল, বিধানসভার তৎকালীন বিরোধী দলনেতা মহেন্দ্র কর্মা, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা এবং বিধায়ক উদয় মুদলিয়ার।

এ ছাড়া কংগ্রেসের কয়েকজন সাধারণ কর্মী ও নিরাপত্তাকর্মীও হামলায় নিহত হন।

দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর ১৩ বছর শেষে এই মামলায় ১০ মাওবাদী নেতার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কংগ্রেস নেতাদের গণহত্যা! ১৩ বছর পর ১০ মাওবাদী নেতার মৃত্যুদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬