ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কংগ্রেস নেতাদের গণহত্যা! ১৩ বছর পর ১০ মাওবাদী নেতার মৃত্যুদণ্ড গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার ওসি দাউদ হোসেন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ডেঙ্গুর দাপট বাড়ছেই, একদিনে ৭ মৃত্যু ও হাসপাতালে ১,৭৫৩ ভর্তি জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি টাকা অবসরের পর এজাজের প্রতিষ্ঠানে বিপিসির অন্তত ১০ সাবেক কর্মকর্তা আমবাগান থেকে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার ইইউর পোশাক বাজারে বাংলাদেশের ধাক্কা: ৭ মাসে রফতানি কমেছে ১৩.৬৫%

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার ওসি দাউদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিলের ঘটনায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণে তাকে পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা আদেশে এ তথ্য জানানো হয়।

গুলশানে মিছিল, ককটেল বিস্ফোরণ

গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদ ও ৩ নম্বর সড়কের মুখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন।

পুলিশ বাধা দিলে মিছিল থেকে ককটেল ও ইটপাটকেল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে ককটেলসহ দুজনকে আটক করা হয়।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা করা হয়েছে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন

প্রধানমন্ত্রীর বাসভবন, দূতাবাস ও কূটনীতিকদের আবাসস্থলঘেরা গুরুত্বপূর্ণ এলাকায় নিষিদ্ধ দলের নেতা-কর্মীরা কীভাবে জড়ো হওয়ার সুযোগ পেলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়।

এর মধ্যে গুলশান থানার ওসিকে প্রত্যাহারের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর প্রত্যাহার

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেন, এ ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল না। মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ শুক্রবারের ওই নির্দিষ্ট সময়ে বিষয়টি সঠিকভাবে অনুধাবন বা বুঝতে সক্ষম হয়নি। এটাকে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলার সুযোগ নেই। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এর পরদিনই প্রশাসনিক কারণ দেখিয়ে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহারের আদেশ দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার ওসি দাউদ হোসেন

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬