ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন? কংগ্রেস নেতাদের গণহত্যা! ১৩ বছর পর ১০ মাওবাদী নেতার মৃত্যুদণ্ড গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার ওসি দাউদ হোসেন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর। অষ্টম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬-এর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এই মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) ড. মোহাম্মদ মনজুরুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসএমএসে জানানো হবে সময় ও স্থান

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ অক্টোবর সকাল ৯টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগে দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ের অন্তত ৩০ মিনিট আগে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত হতে হবে। এ সময় সঙ্গে রাখতে হবে কাগজপত্রের মূল কপি এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি।

যেসব কাগজপত্র আনতে হবে

মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের সাত ধরনের কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। সেগুলো হলো—

১. শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদপত্র ও নম্বরপত্র।
২. অভিজ্ঞতার সনদপত্র।
৩. সব যোগদানপত্র ও নিয়োগপত্র।
৪. এমপিওভুক্তি ও এমপিও-সংক্রান্ত সব কাগজপত্র।
৫. প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র।
৬. জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।
৭. এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৪ হাজার ৯৪২ জন

গত ১৮ এপ্রিল বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের ১২ হাজার ৯৫১টি পদে নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন। গত ২২ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে

সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬