ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন ঘুরতে গিয়ে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, মহেশপুরে কিশোর নিহত ৪ ঘণ্টা আটকা পাহাড়িকা এক্সপ্রেস, স্বাভাবিক রেল যোগাযোগ অনুমোদিত দুটি, পণ্য মিলল চার গুদামে—টস বন্ডে কী ঘটেছিল? এবার বিএনপি থেকেও সরে দাঁড়ানোর নির্দেশ মিষ্টিকে এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর, বড় পরিবর্তনের পথে চট্টগ্রাম বন্দর একাদশ শ্রেণির নতুন সিলেবাস প্রকাশ, থাকছে বাংলা-ইংরেজি-আইসিটি জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার, কী ঘটেছিল বিমানবন্দরে বসুন্ধরাবাসীর জন্য অ্যাম্বুল্যান্স ও ২৪ ঘণ্টা ওষুধ সেবা চালু ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, সঙ্গী দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-নিউজিল্যান্ড

৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৯তম বিশেষ বিসিএসে পিএসসি ৬৬৫ জনকে উত্তীর্ণ করেছে। এর মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হননি। ফলে ৬৫৭ জনকে নিয়ে পরবর্তী প্রক্রিয়া এগিয়েছে। প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়েছে বলেও জানান তিনি।

৪৯তম বিশেষ বিসিএসে প্রার্থীদের বাদ পড়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি বলে দাবি করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করা হয়। একজন প্রার্থী আত্মহত্যার হুমকি দিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত একটি দলের সদস্য।

পিএসসির সুপারিশের পরও গেজেট থেকে বাদ পড়া ৪৬ জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী সোমবার তাদের গেজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

এর ফলে ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে পিএসসির সুপারিশের পর বাদ পড়া প্রার্থীদের নিয়োগ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটবে বলে সংশ্লিষ্টদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬