ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠান বাড়ছে, শিক্ষার্থী কমছে: মাধ্যমিকে এক বছরে ঝরেছে ৪ লাখের বেশি ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১,৭০২ জন, গেজেট প্রকাশ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের ৮০ কোটি তরুণ বেকার হতে পারে, দারিদ্র্যে পড়তে পারে ১৩ কোটি মানুষ মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস নিজের সন্তান নয়, তবু মৃত শাবককে বুকে আগলে ঘুরছে হাতি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল, চলাচলে চরম ভোগান্তি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, পেশিশক্তি দেখালেই তাৎক্ষণিক ব্যবস্থা

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১,৭০২ জন, গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে।

এতে বলা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে চাকরি করবেন। এ গ্রেডের বেতনক্রম ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

সুপারিশের পরও অপেক্ষা, বাদ পড়লেন ১০৫ জন

২০২২ সালের নভেম্বরে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়। ২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি এবং ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০২৫ সালের ৮ জুলাই থেকে ধাপে ধাপে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

সবশেষে ওই বছরের ২৬ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করা হয়েছিল। চূড়ান্ত সুপারিশের ১০ মাসেরও বেশি সময় পর নিয়োগের গেজেট প্রকাশ করা হলো। সুপারিশপ্রাপ্তদের তুলনায় গেজেটে নিয়োগ পেয়েছেন ১০৫ জন কম।

গেজেটের অপেক্ষায় ৪৬তম ও ৪৭তম বিসিএসের প্রার্থীরা

৪৫তম বিসিএসের নিয়োগ গেজেট প্রকাশ হলেও পরবর্তী বিসিএসের প্রার্থীদের অপেক্ষা এখনো শেষ হয়নি। দীর্ঘসূত্রতার কারণে ৪৬তম ও ৪৭তম বিসিএসের সুপারিশপ্রাপ্তদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলে ১ হাজার ৪৫৭ জনকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছিল। নিয়োগ গেজেটের অপেক্ষায় তাঁদের ২৩৫ দিন পার হয়েছে।

অন্যদিকে, ২৮ জুন প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলে ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে সুপারিশ করা হয়। চার মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁদের নিয়োগের গেজেট প্রকাশ করা হয়নি।

বিসিএস নিয়োগে দীর্ঘসূত্রতা নতুন নয়

বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর নিয়োগের গেজেট পেতে দীর্ঘ অপেক্ষার নজির আগেও রয়েছে।

৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছিল ২০২৩ সালের আগস্টে। নিয়োগের গেজেট প্রকাশ করা হয় ২০২৪ সালের মার্চে—প্রায় ২৩১ দিন পর।

৪৩তম বিসিএসের চূড়ান্ত সুপারিশ প্রকাশিত হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। এ ক্ষেত্রে প্রথম গেজেট প্রকাশ করতে প্রায় ২৯৪ দিন সময় লেগেছিল; গেজেট প্রকাশিত হয় ২০২৪ সালের অক্টোবরে।

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর নিয়োগের গেজেট পেতে সময় লেগেছিল ২১৬ দিন। তবে ৪৪তম বিসিএসের ক্ষেত্রে প্রক্রিয়াটি তুলনামূলক দ্রুত ছিল। ২০২৫ সালের নভেম্বরে চূড়ান্ত ফল প্রকাশের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিয়োগপত্র দেওয়া হয়।

চিকিৎসকদের জন্য অনুষ্ঠিত ৪৮তম বিশেষ বিসিএসের ক্ষেত্রে চূড়ান্ত ফল প্রকাশের পর গেজেট পেতে সময় লেগেছিল প্রায় ১৩৩ দিন। আর শিক্ষকদের জন্য অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের নিয়োগ গেজেট প্রকাশিত হয় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর।

৪৫তম বিসিএসের গেজেট প্রকাশের মধ্য দিয়ে সুপারিশপ্রাপ্তদের একটি বড় অংশের অপেক্ষার অবসান হলেও পরবর্তী বিসিএসের প্রার্থীদের জন্য নিয়োগপ্রক্রিয়া দ্রুত ও নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার দাবি আবারও সামনে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১,৭০২ জন, গেজেট প্রকাশ

সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬