ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ডেঙ্গুর দাপট বাড়ছেই, একদিনে ৭ মৃত্যু ও হাসপাতালে ১,৭৫৩ ভর্তি জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি টাকা অবসরের পর এজাজের প্রতিষ্ঠানে বিপিসির অন্তত ১০ সাবেক কর্মকর্তা আমবাগান থেকে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার ইইউর পোশাক বাজারে বাংলাদেশের ধাক্কা: ৭ মাসে রফতানি কমেছে ১৩.৬৫% তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে শফিকুল ইসলাম মাসুদ ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবে

হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের সংক্রমণ পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২০ শিশু।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিশ্চিত হামে মৃত্যু নেই

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া কোনো রোগীর মৃত্যু হয়নি।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০০ শিশু।

একদিনে হাম শনাক্ত ৮১ জনের

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৯ জন।

এ সময়ে ১ হাজার ১৪১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৭৯ জন।

সন্দেহজনক রোগী ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গযুক্ত বা সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে। এর মধ্যে ২০ হাজার ২৮২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ রোগী। চিকিৎসা শেষে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬