ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন? কংগ্রেস নেতাদের গণহত্যা! ১৩ বছর পর ১০ মাওবাদী নেতার মৃত্যুদণ্ড গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার ওসি দাউদ হোসেন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের মেলান্দহে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জামালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন। মেলান্দহ পৌরসভার ফুল চেন্নাই এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স মুন্না ব্রিকস (মেসার্স শেখ ব্রিকস) নামের ফিক্সড চিমনিযুক্ত ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি, পরিদর্শক সঞ্জিত বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, ফিক্সড চিমনিযুক্ত অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করে সদর ও মেলান্দহ থানা পুলিশ এবং মেলান্দহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬