ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

ভারতে পাচারের সময় ১০৫০ কেজি ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা দিয়ে ভারতে পাচারের সময় এক হাজার ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়। এসময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সারোয়ার আলম (২৭) নামের এক যুবককে আটক করে সেনাসদস্যরা। আটক সারোয়ার আলম ওই এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আদ্রা গ্রামের ভেতরে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এসময় এক হাজার ৫০ কেজি ইলিশসহ পিকআপটি জব্দ করা হয়। পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় এক যুবককে।

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, এ ঘটনায় মামলার পর আটক যুবককে থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে পাচারের সময় ১০৫০ কেজি ইলিশ জব্দ

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪