ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শ্রমিক লীগ নেতা

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে শ্রমিক লীগ নেতাকে সভাপতি করার পাঁয়তারার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের সুপারিশে এ কমিটি করা হচ্ছে বলে অভিযোগে জানানো হয়। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, নাচোল উপজেলার লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন শ্রমিক লীগ নেতা আবু বাক্কারকে সভাপতি করে একটি কমিটি জমা দেয়া হয়েছে। রাজশাহী শিক্ষাবোর্ডে অনুমোদনের অপেক্ষায় আছে ওই কমিটি। মে মাসে আবু বাক্কারকে সভাপতি করার জন্য সুপারিশ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান। সম্প্রতি সংসদ ভেঙ্গে দেয়ার পর সংসদ সদস্য পদে না থাকলেও তার অনুসারীরা প্রভাব খাটিয়ে আবু বাক্কারকে ওই বিদ্যালয় কমিটির সভাপতি করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

সদ্য মেয়াদ উত্তীর্ণ কমিটির একাধিক সদস্য জানান, সারাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর সরকারের পতন হয়। কিন্তু সেই স্বৈরাচারের এক দোসর লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে নিয়ন্ত্রন নিতে চাইছে। আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতারাও তাকে সভাপতি করার জন্য উঠেপড়ে লেগেছে। আবু বাক্কার সভাপতি হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হবে বলেও মনে করেন তারা।

স্থানীয়রা জানান, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদশূন্য রয়েছে। সহকারী প্রধান শিক্ষক ইয়াকুব আলী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য নেপথ্যে থেকে শ্রমিক লীগ নেতাকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি করার চেষ্টা করছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী বলেন, নিয়ম মেনে কমিটি করা হচ্ছে। তবে আবু বাক্কার যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তা আমার জানা নেই।

তবে আবু বাক্কার নিজেকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও শ্রমিক লীগ নেতা হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেন, আমি রাজনীতি করি ঠিকই। কিন্তু বিদ্যালয় কমিটির সভাপতি হওয়ার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সব কমিটির অনুমোদ স্থগিত রয়েছে। জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিদ্যালয় পরিচালচনা করবেন। কাজেই প্রভাব খাটিয়ে কোন কমিটির অনুমোদন নেয়ার সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শ্রমিক লীগ নেতা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪