ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার’—ভারত থেকে দেওয়া হুঁশিয়ারির জবাবে আইনমন্ত্রীর কড়া বার্তা

বাংলাদেশের সীমানায় ঢুকে ‍দু’জনকে বিএসএফের গুলির অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট সীমান্তে বিএসএফ দু’জনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে কালীগঞ্জের খামারভাতি এলাকায় এই ঘটনা ঘটেছে। গুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি লালমনিরহাটে বিএসএফের গুলি ছোড়ার দাবি করেন অনেকে।

জানা যায়, বাংলাদেশের সীমান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন এনামুল হক ও ইন্দু মিয়া নামের দুই রাখাল। এ সময় হঠাৎ বিএসএফ তাদের ধাওয়া করে। এরপর বিএসএফ বাংলাদেশের সীমানায় ঢুকে তাদের ওপর গুলি করে। যদিও গুলি কারো গায়ে লাগেনি।

এদিকে গোলাগুলির পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এধরণের ঘটনা যেন পুনরায় না ঘটে সেই বিষয়ে স্থায়ী সমাধানও চান স্থানীয়রা।

চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল হামিদ বলেন, লালমনিরহাট সীমান্তের কাছে দুই রাখাল ছাগলকে ঘাস খেতে দিয়েছিল। পরে ছাগল আনতে গেলে তাদের বিএসএফ লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় তারা দৌড়ে পালায়। তবে কারো শরীরে গুলি লাগেনি।

লালমনিরহাট বিজিবি-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনা সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশের সীমানায় ঢুকে ‍দু’জনকে বিএসএফের গুলির অভিযোগ

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪