ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

প্রাণ কোম্পানির কাভার্ডভ্যান চাপায় রাজমিস্ত্রির মৃত্যু

আজিজুল হক সরকার,ফুলবাড়ী (দিনাজপুর)
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৩৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে কাজে যাওয়ার সময় জাকির সর্দার (৫২)নামে এক মোটরসাইকেল চালক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় মোটরসাকেইলে থাকা অপর আরোহী রনি (৩০) আহত হয়েছে।

রোববার (১০ মার্চ) সকাল ১০টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার উত্তর সুজাপুর এলকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির সর্দার জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ সাহাবাজপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। আহত রনি একই এলাকার মাইদুল ইসলামের ছেলে। তারা রাজ মিস্ত্রির কাজ করতে উপজেলার শিবনগর এলাকায় যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ওষুধ ব্যবসায়ী মোশাররফ হোসেন জানান, জাকির সর্দার ও রনি মোটরসাইকেল যোগে ফুলবাড়ী পৌ রশহর থেকে উপজেলার শিবনগর এলাকায় যাওয়ার পথে উত্তর সুজাপুর এলাকায় যেতে প্রধান সড়কের ডান দিকের মোড় নিতে গিয়ে দিনাজপুর থেকে আ সা প্রাণ কোম্পানির একটি দ্রতগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো -উ ১২-০৫-৭৮) তাদের চাপা দেয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাকির সর্দারকে মৃত ঘোষণা করেন এবং রনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। এলাকাবাসী ও পুলিশ কাভার্ডভ্যানটি আটক করে থানা হেফাজতে নেয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ
ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাণ কোম্পানির কাভার্ডভ্যান চাপায় রাজমিস্ত্রির মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪