ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

পূজা দেখতে নিষেধ করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজা দেখতে যেতে বাধা দেয়ায় এক ছাত্রীর আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে সোমবার (১৪ অক্টোবর) সকালে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এর আগে রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলা খানমরিচ ইউনিয়নের পলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী রুমী খাতুন (১৩) ওই এলাকার ফরমান আলীর কন্যা ও ময়দানদীঘি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

জানা গেছে, বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জন দেখতে যাওয়ার জন্য তার মায়ের নিকট অনুমতি চায়। এ সময় মায়ের নিকট হতে কিছু টাকা চান ওই স্কুল ছাত্রী। কিন্তু তার মা তাকে প্রতিমা বিসর্জন দেখতে যেতে নিষেধ করেন এবং টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে অভিমান করে তার শয়ন ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে অত্মহত্যা করে। অনেক সময় পর তার মা সাংসারিক কাজকর্ম শেষ করে তার মেয়ে রুমী খাতুনের খোঁজ করতে থাকেন। পরে ঘরে গিয়ে দরজা বন্ধ দেখতে পান অনেক ডাক চিৎকারে ঘরের দরজা না খোলায় প্রতিবেশীর সহযোগিতায় দরজা ভেঙ্গে তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখতে পান।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে সোমবার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পূজা দেখতে নিষেধ করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪