ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্মাতা আতিক জামান গ্রেপ্তার দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, বিদেশিদেরও উদ্বেগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই জাপানের ক্লাব এফসি ইমাবারির সঙ্গে ফুটবল উন্নয়নে ত্রিপাক্ষিক চুক্তির উদ্যোগ রাজনৈতিক সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র সরল মাদারীপুর-ফরিদপুরে ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি অপ্রতিম হত্যা মামলা: দুই কিশোর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫

চট্টগ্রাম বন্দর

পণ্য খালাসে ধীরগতি, ওঠানামা স্বাভাবিক

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম প্রায়ই অচল। তবে ভেতরে কার্যক্রম স্বাভাবিকভাবে বলে জানিয়েছেন বন্দরের কর্মকর্তারা। বন্দরের ভেতরে পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে। তবে বন্দরে কাজ করা কাস্টমসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যক্রম ধীরগতিতে চলায় পণ্য খালাস তেমন হচ্ছে না।

এছাড়া দেশে গত কয়েকদিনের সহিংসতায় নিরাপত্তার শঙ্কায় সিএন্ডএফ এজেন্টরা পণ্য খালাস করছেন না। কাস্টমসের শুল্কায়নের কাজ শেষে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস করতে পারেন ব্যবসায়ীরা।

৫ আগস্ট সরকার পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে নগরীর সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন থানায়। নিরাপত্তার জন্য বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এসব বিষয়ে বলেন, চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কিন্তু বন্দর এলাকার বাইরে নিরাপদ না থাকায় বন্দর থেকে পণ্য খালাস করছেন না আমদানিকরাকরা।

তিনি জানান, চট্টগ্রাম বন্দরে গত ২৪ ঘন্টায় ৫ হাজার টিইউজ কনটেইনার জাহাজ থেকে ওঠানো ও নামানো হয়েছে। ২২০ টিইউজ কনটেইনার পণ্য ছাড় হয়েছে। দুই হাজার ২০০ টিইউজ কনটেইনার বিভিন্ন ডিপোতে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রাম বন্দর

পণ্য খালাসে ধীরগতি, ওঠানামা স্বাভাবিক

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪