জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ ) সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, এখন টিভির বগুড়া-ব্যুরো প্রধান মাজেদুর রহমান মাজেদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, যমুনা টিভি সিনিয়র স্টাফ রিপোর্টার আবদুল আলিম, বণিক বার্তার জেলা প্রতিনিধি মাশরেকুল আলম, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু। অনুষ্ঠানে জয়পুরহাট প্রেস ক্লাবের সদস্যরা অংশ গ্রহণ করেন।


























