জয়পুরহাটে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
জয়পুরহাটের ক্ষেতলালে সারা দেশের পাইলট প্রোগ্রামের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় এর অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
ফুলদিঘী হাট চশমায়ে উলুম সিনিয়র মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া, পুলিশ সুপার জান্নাত আরা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সাদেকুর ইসলাম , ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, আহ্বায়ক গোলজার রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, সহ জেলা উপজেলা সরকারি কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।






















